‘ছবির ভিত্তে বিয়ার হর কায়িনি শেষ আর বাস্তব জীবনে বিয়ার হরেই আসল ছবির কাহিনী শুরু’
Noakhailla sentence
Meaning in standard Bengali
সিনেমায় বিয়ের পর গল্প শেষ হয়ে যায় আর বাস্তব জীবনে বিয়ের পরই সিনেমা শুরু হয়
The same in other regions
- Chattogram: চিনেমাত বিয়ার ফর গল্ফ শেষ অই য গই, আর বাস্তবত বিয়ার ফর চিনেমা শুরু অই
- Sylhet: সিনেমাত বিয়ার পর গল্প শেষ অই যায় আর বাস্তব জীবনো বিয়ার পর অউ সিনেমা শুরু অয়
- Barishal: সিনেমায় বিয়ার পর কেচ্ছা শেষ হইয়া যায় আর বাস্তব জীবনে বিয়ার পরই সিনেমা শুরু হয়
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited