How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- চল একদিন দেহা করি পুরা শহর রিক্সায় ঘুরবাম: চলো একদিন দেখা করি পুরো শহর রিক্সায় ঘুরবো
- চল ঐতিহাসিক জায়গাইয় ঘুরতে যায়াম: চলো ঐতিহাসিক জায়গাইয় ঘুরতে যাব
- চল দুইজনে হাত ধইরা হারায়াম: চল দুজনে হাত ধরে হারাবো
- চল পড়াশুনা করি: চলো পড়াশুনা করি
- চল বিশ্রাম নেওয়ন যাক: চলো বিশ্রাম নেয়া যাক
- চলো ঘুডডি উরাই: চলো ঘুড়ি উরাই
- চলো দুইজনে মিল্লা সুখের দুনিয়া সাজাই: চলো দুজনে মিলে সুখের পৃথিবী সাজাই
- চলো পলায়া যাই: চলো পালিয়ে যাই
- চলো সবাই মিল্লা ঘুরতাম যাই: চলো সবাই মিলে ঘুরতে যাই
- চলোনা কিচ্ছু না মাইন্না ভালোবাসি: চলোনা কিছু না মেনে ভালোবাসি
- চলোনা দুইজনে মিল্লা ঘুইরা আসি: চলোনা দুজনে মিলে ঘুরে আসি
- চলোনা দুইজনে মিল্লা হাতার কাটি: চলোনা দুজনে মিলে সাঁতার কাটি
- চা অথবা কফি কোনডা বেশি পসন্দ ?: চা অথবা কফি কোনটা বেশি পছন্দ ?
- চাইরপাশে কত বড় বড় গাছ: চারপাশে কত বড়ো বড়ো গাছ!
- চাঁদের মিষ্টি আলো দেখতে আমার মেলা ভালা লাগে: চাঁদের মিষ্টি আলো দেখতে আমার খুব ভালো লাগে
- চাঁন্দের আলো দেখতে আমার খুব ভালা লাগে: চাঁদের আলো দেখতে আমার খুব ভালো লাগে
- চাকরি করতে আর ভালা লাগে না: চাকরি করতে আর ভালো লাগে না
- চাপাবাজি ডা একটু কমাও: চাপাবাজি টা একটু কমাও
- চাবি দিয়া তালা খোলার পর বেগ দেখতে পাইব: চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে
- চাষাবাদ কইরা আমি সময় কাটাই: চাষাবাদ করে আমি সময় কাটাই
- চিঠি সাধারণত খামে ভইরা পাঠানো হয়: চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়
- চুপ আসিলাম বুঝাইসি মেলা লাভ হয়নাই: চুপ ছিলাম বুঝাইছি অনেক লাভ হয়নি
- চুল পরার সমস্যা লয়া ডাক্তারের কাসে গেছিলাম, গিয়া দেহি ডাক্তার নিজেই টাক: চুল পরার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে দেখি ডাক্তার নিজেই টাক
- চোক্ষের কান্দনে মুইচ্ছা দিমু তোমার হাসি: চোখের কান্না মুছে দেব তোমায় হাসি
- চোক্ষের সামনে যারারে দেখছেন তারারে কালকে সকালে আর দেখতে ফাইবেন কিনা তার কোনও নিশ্চয়তা নাই: চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই
- চোখ মেললেই দেহি তোমারে, চোখ বুজলেই ফাই আরো কাছে: চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুজলেই পাই আরো কাছে
- চোখের আড়াল হয়া গেসে: চোখের আড়াল হয়ে গেছে
- ছবি তুলনের পর আমারে কেমত লাগে?: ছবি তোলার পর আমাকে কেমন লাগে?
- ছেড়া আর কেউ না আমারই খালাতো ভাই: ছেলে আর কেউ না আমারই খালাতো ভাই
- ছেড়া আর ছেড়ি বন্ধু হইতে ফারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে: ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে
- ছেড়া ইউরোপে পড়াশুনা করে: ছেলে ইউরোপে পড়াশোনা করে
- ছেড়া কোন ধরনের মামলা চায় না: ছেলে কোন ধরনের মামলা চায় না
- ছেড়া ছেড়ি একজন আরেকজন রে প্রচন্ড ভালবাসে: ছেলে মেয়ে একজন আরেকজন কে প্রচন্ড ভালোবাসে
- ছেড়াটা কিল্লেগা যে ছেড়িটার মনের কথা বুঝেনা: ছেলেটি কেন যে মেয়েটার মনের কথা বুঝে না
- ছেড়াটা ছেড়িটারে এখনো ভালবাসার চোখে দেখে নাই: ছেলেটি মেয়েটাকে এখনো ভালবাসার চোখে দেখেনি
- ছেড়াটা সাদা রংগের একটা শার্ট পইড়া আইছিল: ছেলেটি সাদা রঙয়ের একটি শার্ট পরে এসেছিল
- ছেড়াটা সিলেটতন ঢাকাত আইসে: ছেলেটি সিলেট থেকে ঢাকায় এসেছে
- ছেড়াটা হয়তো অন্য কোনও ছেড়িরে ভালবাসে: ছেলেটি হয়ত অন্য কোনও মেয়েকে ভালবাসে
- ছেড়াটা হের গ্রামের ছোট একটা ইস্কুল থাইক্কা পড়ালেহা কইরা এসএসসি পাশ করসে: ছেলেটি তাঁর গ্রামের ছোটো একটি বিদ্যালয় থেকে পড়ালেখা করে এসএসসি পাশ করেছে
- ছেড়াটার ভবিষ্যতের কথা ভাইব্বা চুপ কইরা আসি: ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে চুপ করে আছি
- ছেড়াটারে আমার ভাল লাগছে: ছেলেটিকে আমার ভাল লেগেছে
- ছেড়াডা অনেক বেশী কথা কয়: ছেলেটি অনেক বেশী কথা বলো
- ছেড়াডা আমার আব্বার লগে কথা কয়া আমরার বিয়া ঠিক করসে: ছেলেটি আমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করেছে
- ছেড়াডা আমারে চিনতে পারল না: ছেলেটি আমাকে চিনতে পারল না
- ছেড়াডা আরও দুই বসর পরে বিয়া করতে চায়: ছেলেটি আরও দুই বছর পরে বিয়ে করতে চায়
- ছেড়াডা গাড়ির নিচে পইরা মইরা যায়: ছেলেটি গাড়ির নিচে পরে মারা যায়
- ছেড়াডা চাচার ভয়ে হের বাপরে সত্যি কথা কইতে পারে নাই: ছেলেটি চাচার ভয়ে তার বাবাকে সত্যি কথা বলতে পারেনি
- ছেড়াডা ছুটির দিনেও কলেজে যায়: ছেলেটি ছুটির দিনেও কলেজে যায়
- ছেড়াডা তার পরিবারসহ ঈদের আগের দিন আমরার লগে দেহা করতে আইসিল: ছেলেটি তার পরিবারসহ ঈদের আগের দিন আমাদের সাথে দেখা করতে আসে
- ছেড়াডা বিদেশে গিয়া পড়ালেহা করার স্বপ্ন দেহে: ছেলেটি বিদেশে গিয়ে পড়ালেখা করার স্বপ্ন দেখে