How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমার মাঝে মাঝে চিক্কুর দিয়া কাঁনতে ইচ্ছা করে: আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
- আমার মাথা গরম থাহে: আমার মাথা গরম থাকে
- আমার মাথা মেলা ব্যথা করতাসে: আমার মাথা অনেক ব্যথা করছে
- আমার মাথায় মেলা ব্যাথা করতাসে: আমার মাথায় অনেক ব্যাথা করছে
- আমার মামাতো বইনও যাইতে চাইল: আমার মামাতো বোনও যেতে চাইল
- আমার মায়ের রান্না মেলা মজার: আমার মায়ের রান্না অনেক মজার
- আমার মার কাসে আমার জামাই খুব ভালা: আমার মার কাছে আমার জামাই খুব ভাল
- আমার মেলা খারাপ লাগসে: আমার অনেক খারাপ লাগছে
- আমার মেলা গরম লাগতাসে: আমার খুব গরম লাগছে
- আমার মেলা ঠাণ্ডা লাগতাসে: আমার অনেক ঠাণ্ডা লাগছে
- আমার মেলা ভয় লাগসে কোন দিন আমি কিডন্যাপ হয়া না যাই: আমার খুব ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না যাই
- আমার মেলা ভালা লাগে কালা ওই চোখ দুইটা তোমার: আমার অনেক ভালো লাগে কালো ওই চোখ দুটো তোমার
- আমার যত কষ্ট হোক তোমারে নিয়া আমি জীবন সাজায়ামই: আমার যত কষ্ট হোক তোমাকে নিয়ে আমি জীবন সাজাবোই
- আমার যে ব্যথা লাগল হেইটা বুঝি কিসু না: আমার যে ব্যথা লাগল সেটা বুঝি কিছু নয়
- আমার লগে আহেন: আমার সঙ্গে আসুন
- আমার লগে তোমার কোন সম্পর্ক নাই: আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই
- আমার লগে বাজে ব্যবহার করতে থাকলো: আমার সাথে বাজে ব্যবহার করতে থাকলো
- আমার লগে হেয় আগে দেহা করত: আমার সাথে সে আগে দেখা করত
- আমার লগে হের পরিচয় হইসে ইস্কুলে গিয়া: আমার সাথে তার পরিচয় হয়েছে স্কুলে গিয়ে
- আমার লাইজ্ঞা বেশি চিন্তা কইরো না: আমার জন্য বেশি চিন্তা কোরো না
- আমার লাল রংগের গাড়িডা গতকালকে চুরি হয়া গেসে: আমার লাল রঙের গাড়িটি গতকাল চুরি হয়ে গেছে
- আমার শাশুড়ি অনেক ভালা রান্দে: আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে
- আমার শাশুড়িও নাই মারা গেসে মেলা আগে: আমার শাশুড়িও নেই মারা গেছে অনেক আগে
- আমার শীতের দিনে গোসল করতে ভালা লাগে না: আমার শীতের দিনে গোসল করতে ভালো লাগে না
- আমার শুধু আম্মা আসেন: আমার শুধু আম্মু আছেন
- আমার শ্বশুরবাড়ির লোকজন এটা এক্কেরেই পসন্দ করে না: আমার শ্বশুরবাড়ির লোকজন এটা একেবারেই পছন্দ করে না
- আমার সইরষার তেল দিয়া মাছ ভাজা খাইতে খুব ভালা লাগে: আমার সরিষার তেল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে
- আমার সকালে উইঠঠাই চা খাওনের অভ্যাস: আমার সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস
- আমার সকালে উইত্থা বই পরতে মেলা ভালা লাগে: আমার সকালে উঠে বই পরতে অনেক ভালো লাগে
- আমার সত্যের ভালবাসা কোনদিনও হারতো না: আমার সত্যের ভালবাসা কোনদিনও হারবে না
- আমার সন্ধায় কফি খাওনের অভ্যাস আসে: আমার সন্ধায় কফি খাওয়ার অভ্যাস আছে
- আমার সব শেষ হয়া যাইব: আমার সব শেষ হয়ে যাবে
- আমার সম্পর্কের ৪ বছর হইতে চলল: আমার সম্পর্কের ৪ বছর হতে চলল
- আমার সহালে কিসু খাইতে ভালা লাগে না: আমার সকালে কিছু খেতে ভালো লাগে না
- আমার সুখ দেইক্ষা আবার তারার সহ্য হয়না: আমার সুখ দেখে আবার তাদের সহ্য হয়না
- আমার স্বামী দুই বছর আগে আমাগোরে রাইক্ষা আইসা আলাদা হয়া যায়: আমার স্বামী দুই বছর আগে আমাদেরকে রেখে এসে আলাদা হয়ে যায়
- আমার হয়া প্রতিবাদ করে আরো কত গুন: আমার হয়ে প্রতিবাদ করে আরো কত গুন
- আমার হলুদ রঙ পসন্দ: আমার হলুদ রঙ পছন্দ
- আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমারে বুইজ্ঝা নিতে হইব: আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমাকে বুঝে নিতে হবে
- আমার হাত খরচের টাকা আমার আব্বা দেয়: আমার হাত খরচের টাকা আমার আব্বু দেয়
- আমার হাত ব্যাথা করতাসে: আমার হাত ব্যাথা করছে
- আমার হাতটা ধরেন: আমার হাতটা ধরুন
- আমার, আর তোমার মার অনেক গয়না আসে: আমার, আর তোমার মার অনেক গয়না আছে
- আমারার চলতেই পারে না: আমাদের চলতেই পারে না
- আমারার পরিবারে আম্মার অবদানই বেশি বইল্লা আমি মনে করি: আমাদের পরিবারে আম্মুর অবদানই বেশি বলে আমি মনে করি
- আমারার মধ্যবিত্ত পরিবার: আমাদের মধ্যেবিও পরিবার
- আমারে অনেক মারত: আমাকে অনেক মারত
- আমারে আগে বেহেই আদর করত: আমাকে আগে সবাই আদর করত
- আমারে আল্লাহর কসম দিয়া কয়া দিল এসব হেয় পারব না: আমাকে আল্লাহর কসম দিয়ে বলে দিলো এসব সে পারবে না
- আমারে একটা গান হুনাইবা?: আমাকেে একটা গান শুনাবা?