‘কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: কিন্তু ফোয়া অটাথ গরি মাইফোয়ারে ন জানাই বিদেশ গেয়্যুয়
- Noakhali: কিন্তু ফোলা হঠাৎ করি মাইয়ারে না জানাই বাইরে চলি গেছে
- Sylhet: কিন্তুক ফুয়া আখতা ফুড়িরে কুনতা না জানাইয়া দেশর বাইরে গেছে গি
- Barishal: তয় পোলাডা হঠাৎ কইরা মাইয়াডারে না কইয়া দেশের বাইরে চইল্যা যায়
- Mymensingh: কিন্তু ছেড়া হঠাৎ কইরা ছেড়িরে না জানায়া দেশের বাইরে চইলা যায়