‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: বউ আঁযিলে বউ ফা যাই, কিন্তু বন্দুরে টিয়া দিলে আর ফেরত ফা ন যাই
- Noakhali: বউ আরাইলে বউ হান যায় কিন্তু বন্দুরে টেয়া দিলে হেই টেয়া আর হান যায়না
- Sylhet: বউ আরাইলে বউ পাওয়া যায় কিন্তু বন্ধুরে টেখা দিলে ইতা আর ফিরত পাওয়া যায় না
- Barishal: বউ হারাইলে বউ পাওয়া যায়, তয় দোস্তোরে টাহা দেলে হেইডা আর ফেরত পাওয়া যায় না
- Mymensingh: বউ হারাইলে বউ পাওয়ন যায়, কিন্তু বন্ধুরে টেহা দিলে হেইডা আর ফেরত পাওয়ন যায় না