‘এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: এই বিষয়ান জানাজানি অই গেইলে মহিলা ইবার সংসার ন টিকিব
- Noakhali: এই বিষয় আন জানাজানি ওইলে মাইয়াগার সংসার আর টিকতো নো
- Sylhet: এই বিষয়টা জানাজানি অইলে বেডিনতর সংসার টিকতো না
- Barishal: এই ব্যাপারডা জানাজানি হইলে মাতারির সংসার টেকপে না
- Mymensingh: এই বিষয়ডা জানাজানি হইলে বেডিডার সংসার টিকতো না