‘বাংলাদেশে আমাকে সবাই আমার ডাক নামে চিনে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: বাংলাদেশঅত আঁরে বেজ্ঞুনে আঁর ডাকনামে চিনে
- Noakhali: বাংলাদেশ এ আরে সবাই আর ডাক নামে চিনে
- Sylhet: বাংলাদেশো মোরে সবে মোর ডাখ নামে চিনইন
- Barishal: বাংলাদেশে মোরে হগলডি মোর ডাক নামে চেনে
- Mymensingh: বাংলাদেশে আমারে বেহেই আমার ডাক নামে চিনে