‘সে তোকে কিছু উপহার দিলো না?’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: সে তোরে কিছু ঊফহার দিয়ে না?
- Noakhali: হে তোরে কিছু উপহার দিলো না?
- Sylhet: হে তোরে কুন্তা উপহার দিলো না নি?
- Barishal: হ্যায় তোরে কিছু উপহার দেলে না?
- Mymensingh: হেয় তরে কিসু উপহার দিল না?