‘গেরাম গোনে শহরে আওয়ার কালে ম্যালা গুলা ছোলোম কিন্যা আনবা।’
Barishali sentence
Meaning in standard Bengali
গ্রাম থেকে শহরে আসার সময় অনেক গুলা জাম্বুরা কিনে আনবা
The same in other regions
- Chattogram: গ্রামেত্তুন শহরত আইতে সমত বহুত জাম্বুরা কিনি আনিবান
- Noakhali: গেরামের তুন শহরে আইবার সুমে জাম্বুরা কিনি আইনবা
- Sylhet: গাউ থাকি শহরো আওয়ার সময় বাক্কা কিছু মাতু কিনিয়া আনমু
- Mymensingh: গ্রাম থাইক্কা শহরে আওনের সময় মেলা জাম্বুরা কিন্না আনবা
See ‘গ্রাম থেকে শহরে আসার সময় অনেক গুলা জাম্বুরা কিনে আনবা’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited