‘মোর বুইন কির লইজ্ঞা এই দিকে পাও বাড়াইছে জানাজানি হইলে ক্যামনে মুখ দ্যাহামু হেই চিন্তায় ঘুমাইতে পারতেয়াছি না’
Barishali sentence
Meaning in standard Bengali
আমার বোন কেন এই পথে পা বাড়ালো জানাজানি হলে কিভাবে মুখ দেখাবো সেই চিন্তায় ঘুমাতে পারছি না
The same in other regions
- Chattogram: আর ভোইন কিল্লাই এই ফোতত ফা বাড়াইয়ে জানাজানি অইলে কেনে মুখ দেহাইয়ুম সেই চিন্তায় গুম যাইন্নফারির
- Noakhali: আর বোন কিল্লেই এই হথে হা বাড়াইলো জানাজানি অইলে কেন্নে মুখ দেয়াইয়ুম হেই চিন্তায় ঘুমাইতে হাইরতেছি না
- Sylhet: মোর বইন খেনে অউ পথো পা বাড়াইলো জানাজানি অইলে কিলা মুখ দেখাইতাম হউ চিন্তাত ঘুমাইতাম পাররাম না
- Mymensingh: আমার বইন কেন এই পথে পা বাড়াইলো জানাজানি হইলে কেমনে মুখ দেহায়াম হেই চিন্তায় ঘুমাইতে পারতাসি না
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited