‘হ্যাগো কথাবারতা হুইননা মনে হইছেলে মোরে বিয়া করছে মানে মোরে কিননা নেছে’
Barishali sentence
Meaning in standard Bengali
তাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল আমাকে বিয়ে করেছে মানে আমাকে কিনে নিয়েছে
The same in other regions
- Chattogram: ইতারার হতাবার্তা ফুনি মনত অর আরে বিয়া গইজ্জে মানে আরে কিনি ফেলাইয়ে
- Noakhali: হেতাগো কতাবার্তা হুনি মনে অইছিলো আরে বিয়া কইরছে মানে আরে কিনি নিছে
- Sylhet: তারার মাত হুনিয়া মনে অর মোরে বিয়া খরছে মানে মোরে কিনিলচে
- Mymensingh: হেরার কথাবার্তা হুইন্না মনে হইসিল আমারে বিয়া করসে মানে আমারে কিন্না নিসে
See ‘তাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল আমাকে বিয়ে করেছে মানে আমাকে কিনে নিয়েছে’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited