‘মোর জামাই আর হ্যার বাড়ির মানু মোডেও রাজি না’
Barishali sentence
Meaning in standard Bengali
আমার স্বামী এবং তার বাড়ির লোকজন কোনভাবেই রাজি না
The same in other regions
- Chattogram: আর জামাই আর তারার বাড়ির মানুষ তারা হোনভাবেই রাজি নো
- Noakhali: আর স্বামী আর হেতার বাড়ির লোকজন কোনভাবেই রাজি ন
- Sylhet: মোর জামাই আর তান বাড়ির মাইনশে কুনোমতেউ রাজি না
- Mymensingh: আমার জামাই আর হের বাড়ির লোকজন কোনভাবেই রাজি না
See ‘আমার স্বামী এবং তার বাড়ির লোকজন কোনভাবেই রাজি না’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited