‘নিজেরে কহনো বেকার ভাববেন না, মনে রাখবেন আমনের শরীলের রক্ত দিয়া হাজারও মশার সংসার চলে’
Barishali sentence
Meaning in standard Bengali
নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে
The same in other regions
- Chattogram: নিযেরে হনিকাই বেকার ন বাইব্বন মন অত রাইবান শরিরর রক্ত দি আযারও মশার সংসার চলে
- Noakhali: নিজেরে কোনসুমে বেকার ভাবিয়েন না মনে রাইকবেন আন্নের শরীরের রক্ত দি হাজারো মশার সংসার চলে
- Sylhet: নিজোরে কুনোসময় বাওটা ভাববা না, মনো রাখবা আফনার শরীলর রখতো দিয়া হাজার মশার সংসার চলের
- Mymensingh: নিজেরে কহনো বেকার ভাববেন না, মনে রাখবেন আফনের শরীরের রক্ত দিয়ে হাজারডা মশার সংসার চলে
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited