‘মোবাইল থুইয়া বাথরুমে গ্যালে, মনে হয় জরুলি কাগজ থুইয়া অপিসে বইইয়া আছি’
Barishali sentence
Meaning in standard Bengali
মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি
The same in other regions
- Chattogram: মুবাইল চারা বাতরুম অত যাইলে মনো অই যরুরি ফাইল চারা আফিস অত আইস্যি
- Noakhali: ফোন হালাই লেপটিনে গেলে মনে অয় লাজেন জরুরী ফাইল হালাই অফিসে বসি রইছি
- Sylhet: মোবাইল ছাড়া বাথরুমে গেলেগি, মনে অয় দরখারি ফাইল ছাড়া অফিসো বই রইছি
- Mymensingh: মুবাইল ছাড়া লেট্রিনে গেলে, লাগে যে জরুরি ফাইল ছাড়া অফিসে বয়া আসি
See ‘মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited