‘খাওয়ার অনেক আগেই যদি ভাত রান্দা শেষ হয়ে অইয়া গিয়া থাকে তবে ডাকনা সরাইয়া একটা তোয়ালে দিয়া ডাইকা রাখোইন’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
খাওয়ার অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়ে গিয়ে থাকে তবে ঢাকনা সরিয়ে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: খাওয়ার বহুত আগোত যদি ভাত রান্না শেষ ওয় গি তাহে তইলে ডাকনা ইবা সরাইয়েরে এইজ্ঞো তোয়ালে দি ডাকি রাকো
- নোয়াখালী: খাইবার অনেক আগেই যদি ভাত রান্দা অই যায় তই ডাকনা হরাই এগগা তোয়াইল্লা দি ঢাকি রাক
- বরিশাল: খাওয়ার ম্যালা আগে দিয়াই যদি ভাত রান্ধা শ্যাষ হইয়া যাইয়া থাহে হ্যালে হরা সরাইয়া এউক্কা গামছা দিয়া ঢাইকা রাহেন
- ময়মনসিংহ: খাওয়নের অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়া গিয়া থাকে তাইলে ঢাকনা সরায়া একটা তোয়ালে দিয়া ঢাইক্কা রাহেন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত