‘আম্মা অতা দেকিয়া খুব খষ্ট পাইরা যেহেতু মোর আব্বা নাই’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
আম্মু এসব দেখে খুব কষ্ট পাচ্ছেন যেহেতু আমার বাবা নেই
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আম্মা এইন দেখিনে বওত কষ্ট ফার,তার উদ্দি আর আব্বা ও নাই
- নোয়াখালী: মা ইগিন দেই খুব কষ্ট হাইতেছেন যেহেতু আর বাপ নাই
- বরিশাল: মায় এইডি দেইখ্যা বেমালা কষ্ট পাইতেয়াছে যেহেতু মোর বাপ নাই
- ময়মনসিংহ: আম্মা এসব দেইক্ষা মেলা কষ্ট পাইসেন যেহেতু আমার আব্বা নাই
‘আম্মু এসব দেখে খুব কষ্ট পাচ্ছেন যেহেতু আমার বাবা নেই’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত