‘আফনে যদি পুলিশরে হখলতা খুলিয়া খইন তে দেখবা সমস্যার সমাধান অই গেছে’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
আপনি যদি পুলিশকে সবটা খুলে বলেন তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: অনে যদি ফুলুশেরে বেয়াক্কুন খোওয়াইয়েরে হন তাইলে দেখিবান সমইস্যা সমধান অই গিয়ি
- নোয়াখালী: আন্নে যদি হুলিশরে বেগগিন খুলি কন তাইলেই চাইবেন সমস্যার সমাধান অই গেছে
- বরিশাল: আমনে যদি পুলিশরে পুরাডা খুইললা কয়ন হেইলেই দ্যাখবেন সমেস্যার সমাধান হইয়া গ্যাছে
- ময়মনসিংহ: আফনে যদি পুলিশরে বেগটা খুইল্লা কন তাইলেই দেখবেন সমস্যার সমাধান হয়া গেসে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত