‘ফুয়াাটায় তার গাউর ছুটো এখটা ইস্কুল থাকি পড়িয়া এসএসসি পাশ খরছে’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছেলেটি তাঁর গ্রামের ছোটো একটি বিদ্যালয় থেকে পড়ালেখা করে এসএসসি পাশ করেছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফোয়াইবা তার গেরামর গুরা এক্কান বিদ্যালয় অত্তুন ফরালেহা গরি এসএসসি ফাশ গইরগে
- নোয়াখালী: হোলাগা হেতাগো গ্রামের ছোট্ট এককান স্কুলতুন হড়ালেয়া করি এসএসসি হাস কইচ্ছে
- বরিশাল: পোলাডা হ্যার গেরামের ছোডো এউক্কা ইসকুল হইতে পড়াল্যাহা কইররা মেটটিক পাশ করছে
- ময়মনসিংহ: ছেড়াটা হের গ্রামের ছোট একটা ইস্কুল থাইক্কা পড়ালেহা কইরা এসএসসি পাশ করসে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত