নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- ওকগা মাইয়ার বিয়া অই যানের হর হেতির হরিবারের হতি হেতির কি কোন দায়িত্ব থাইকতো হারে না?: একটা মেয়ের বিয়ে যাওয়ার পর তার পরিবারের প্রতি তার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
- ওকগা মানুষ কি হুদাই খারাপ অয় কন: একজন মানুষ কি এমনি এমনি খারাপ হয় বলেন
- ওকগা শব্দের মেলা রকম অর্থ থাইকতে হারে: একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে
- ওকগা স্বাভাবিক মানুষ এত ঘুমায় না: একটা স্বাভাবিক মানুষ এত ঘুমায় না
- ওকগা হোড়াবাড়ি আছে: একটা পোড়োবাড়ি আছে
- ওকগা হোলা যেরুম হেতার বাপ-মার দায়িত্ব হালন করে: একটা ছেলে যেমন তার বাবা-মার দায়িত্ব পালন করে
- ওগগা বাইচ্চারে হুদা হিগার মার কোলেই মানায়: একটি শিশুকে একমাত্র তার মায়ের কোলেই মানায়
- ওজন কমাইবার লাই শষার সুপ খান যায়: ওজন কমানোর জন্য শসার সুপ খাওয়া যেতে পারে
- ওজন কমাইবার লাই হেয়ারা অন্যন্ত উপকারি: ওজন কমানোর জন্য পেয়ারা অত্যন্ত উপকারী
- ওর আর আর স্কুল ফ্রেন্ডরা বেগগিন জাইনতো: ওর আর আমার স্কুল ফ্রেন্ডরা সব জানত
- কইতাম হারি না হানি হামু কি হামু না: জানিনা পানি পাবো নাকি পাবো না
- ককিয়া এগগা স্বাদের হল: পেঁপে একটি সুস্বাদু ফল
- ককিয়া খাইতে মেলা স্বাদ: পেঁপে খেতে অনেক সুস্বাদু
- ককিয়া বাংলাদেশ এর এগগা জনপ্রিয় হল: পেঁপে বাংলাদেশের একটি জনপ্রিয় ফল
- কখনো ভাবিও ন আর ইয়ানো পোস্ট করি সাহায্য চাইতে অইবো: কখনো ভাবিও নাই আমার এখানে পোস্ট করে সাহায্য চাইতে হবে
- কত সুন্দর তুমি হেমে হইড়ছি আমি: কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি
- কতা জিগার হাকা নয় কামে হিগার ঠনঠন: কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন
- কতাকান তোমগো কারো বিশ্বাস অইতো ন: কথাটি তোমাদের কারো বিশ্বাস হবে না
- কনুগা আন্নের জীবনে সুখ আনি দিবো এইডা ভাবি কারো লগে প্রেম এ জরাইয়েন না: কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না
- কবিতা হইরতাম আমার অনেক ভালো লাগে: কবিতা পড়তে আমার ভালো লাগে
- কবুতর হইলতে বেশি জায়গার ও প্রয়োজন হয় না: কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না
- কম বয়সি অগগা হোলা বাআরা রাস্তার অচে ফুটপাতে দৌড়ার: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- কমলাহুর রেলস্টেশন তুন বোইনের বাসাত যাইতেছি: কমলাপুর রেলস্টেশন থেকে বোনের বাসায় যাচ্ছি
- কম্ফিউটার আধুনিক বিজ্ঞান জগতেরে বিশেষভাবে সহজ কইচ্ছে: কম্পিউটার আধুনিক বিজ্ঞান জগৎকে বিশেষভাবে সহজ করেছে
- কয়েকজন একলগে বলি ওডে: কয়েকজন একসঙ্গে বলে ওঠে
- কলকাতা মোহনবাগানের ফুটবল দল বহুত জনপ্রিয়: কলকাতা মোহনবাগানের ফুটবল দল অনেক জনপ্রিয়
- কাইলগা আঙ্গো বাসাত মেহমান আইবো: কালকে আমাদের বাসায় মেহমান আসবে
- কাইলগা ঘটনাকান হোনার হর তুন আর দম বন্ধ লাগছিলো: কাল ঘটনাটা শোনার পর থেকে আমার দম বন্ধ লাগছিল
- কাইলগা ঘুড্ডি উড়ামু: কালকে ঘুড়ি উরাবো
- কাইলগার তুন হইড়তে বইয়ুম: কালকে থেকে পড়তে বসবো
- কাইল্গা আব্বা আরে এক হোলার লগে দেয়া কইরতে কইছিলো: আব্বা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিল
- কাইল্গা আর চাচা বিদাশ তুন বাংলাদেশে আইছে: আমার চাচা বিদেশ থেকে গতকাল বাংলাদেশে এসেছে
- কাইল্গা আর মেলা মাতা বেতা কইচ্ছে: আমার গতকাল প্রচণ্ড মাথা ব্যথা করছিলো
- কাইল্লা বিয়ালে আন্ডা এদে অনেক বৃষ্টি অইসে: গতকাল বিকালে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে
- কাউরে তোমার কতে হুনাইতে অইলে আগে তুমি হেতার কতা হুনো: কাউকে তোমার কথা শুনাতে হতে আগে তুমি তার কথা শোনো
- কাউরে নিজের মতন বানানের লাই আগে আরে হেতার মতন অইতে অইবো: কাউকে নিজের মত বানানোর জন্য আগে আমাকে তার মত হতে হবে
- কাউরে প্রচুর ভালোবাইসবার মধ্যে দুর্বলতা আছে: কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে
- কাউরে মিত্যা কই হাসানির তুন সত্যি কই কাদানি ভালা: কাউকে মিথ্যা বলে খুশী করার থেকে সত্যি বলে কাঁদানো ভালো
- কাওরে ভালোবাসা দিতেই ভাল্লাগে আর: কাউকে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ লাগে আমার
- কাঁচা ইড হাকা অয় হোড়ালে হেইডা আগুনে: কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে
- কাচা আমের শরবত মেলা চুয়া: কাঁচা আমের শরবত অনেক টক
- কান হায় হোড়া হায়: কান পাকে ফোড়া পাকে
- কান্দন আইয়্যে এ গান হুইনলে: কান্না এসে যায় এই গান শুনলে
- কামে গাফেলতি করিও না: কাজে ফাঁকি দিও না
- কারেন্টের অফিসের বেডাগা কি মরি গেলো নি: বিদ্যুৎ অফিসের লোকটা কি মারা গেলো নাকি?
- কারো কতা হেতনে হুনেন না: কারো কথা উনি শুনেন না
- কারোন ছাড়া নইলে থাকন যায় হানি ছাড়া কেন্নে থায় মানুষ: বিদ্যুৎ ছাড়া না হয় থাকা যায় কিন্তু পানি ছাড়া কিভাবে থাকে মানুষ
- কারোনছাড়া ঘরেরভিত্তে মোমবাতি জালাই বই রইছি: বিদ্যুৎবিহীন ঘরে মােমবাতি জ্বেলে বসে আছি
- কারোর লাই করোর জীবন থামি থাকে না: কারো জন্য কারো জীবন থেমে থাকে না
- কালা আর লাল শাড়িতে মৌসুমীকে অসম্ভব সুন্দর লাগে: কালো আর লাল শাড়িতে মৌসুমী আপু কে অসম্ভব সুন্দরী লাগে