‘গরমের দিনে নুন দি শশা খাইতে খুব ভালা লাগে’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
গরমের দিনে লবণ দিয়ে শশা খেতে খুব ভালো লাগে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: গরমর দিনে লবণ দিয়েরে শশা হাইতে খুব গম লাগেদে
- সিলেট: গরমের দিনো নোন দিয়া শশা খাইতে যে ভালা লাগে
- বরিশাল: গরমের কালে নুন দিয়া হোয়া খাইতে বেমালা ভালো লাগে
- ময়মনসিংহ: গরমের দিনে লবণ দিয়া শশা খাইতে মেলা ভালা লাগে
‘গরমের দিনে লবণ দিয়ে শশা খেতে খুব ভালো লাগে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত