‘আব্বু গেরামেত্তুন আইবার সময় বহুত বড্ডা বড্ডা কিনি আইঞ্চে’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আব্বু গ্রাম থেকে আসার সময় অনেক বড় বড় জাম্বুরা কিনে এনেছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আব্বুর গ্রামত্তুন আইবার সমত বহুত ডর ডর জাম্বুরো কিনি আইন্নে
- সিলেট: আব্বা গেরাম থাকি আওয়ার সময় বহুত বড় বড় জাম্বুরা কিনিয়া আনছইন
- বরিশাল: আব্বায় গেরাম দিয়া আওয়ার কালে ম্যালা বড় বড় ছোলোম কিন্না আনছে
- ময়মনসিংহ: আব্বা গ্রাম থাইক্কা আওনের সময় মেলা বড় বড় জাম্বুরা কিন্না আনসে
‘আব্বু গ্রাম থেকে আসার সময় অনেক বড় বড় জাম্বুরা কিনে এনেছে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত