‘আই বেকেরে বুঝাই বুঝাই ক্লান্ত যে আর আম্মু এইচ্চা কিছু করেনো’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে আমার আম্মু এরকম কিছু করে নাই
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আই বেয়াক্কুনর বুঝাইয়েরে ক্লান্ত যে আর আম্মু এইল্লে কিছু গরি নাই
- সিলেট: আমি হক্কলরে বুজাইয়া হেরান যে আম্মুয়ে কোন্তা করছইন না
- বরিশাল: মুই হগলডিরে বুঝাইয়া বুঝাইয়া পাগল যে মোর মায় এরহম কিছু করে নাই
- ময়মনসিংহ: আমি বেহেইরে বুঝায়া বুঝায়া ক্লান্ত যে আমার আম্মা এরকম কিসু করে নাই
‘আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে আমার আম্মু এরকম কিছু করে নাই’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত