‘ঘামে শরীর এর তুন যেই. খনিজ লবন ও হানি বাইর অই যায় হেটার মেলাটায় পুরন কইরতাম হারে লাউ’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
ঘামে শরীর থেকে যে পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, তার অনেকটাই পূরণ করতে পারে লাউ
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ঘামে শরীররে তুন পানি ও খনিজ লবণ বাইর ওয় যায় গয় , ইবার অনেক্ষান ফুরোন গরিত ফারে লাউ
- সিলেট: ঘামে শরীর থাকি যে ফানি ও খনিজ লবণ বের হয়ে যায়, তার অনেক টা ফুরন করে লাউ
- বরিশাল: ঘামে শরীল দিয়া যেই পানি আর খনিজ নুন বাইর হইয়া যায় ,হেইয়ার ম্যালাই পূরণ করতে পারে কদু
- ময়মনসিংহ: ঘামে শরীর থাইক্কা যে পানি আর খনিজ লবণ বাইর হয়া যায়, তার অনেকটাই পূরণ করতে পারে লাউ
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত