‘সিলোট নগরীর শেখঘাট এলাকায় গড়ি উইঠছে বেশ কগুন দাইড়বার কারখানা’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
সিলেট নগরের শেখঘাট এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি লাকড়ি তৈরির কারখানা
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: সিলেট নগরোত শেখঘাট এলাকায় গরি উইট্টে কয়েকটি লাকড়ি বানাইবার হারখানা
- সিলেট: সিলেট নগরের শেখঘাট এলাকায় ঘরে উটছে লাকরি তৈরির কারকানা
- বরিশাল: সিলেট শহরের শেখঘাট এলাকায় গইরা ওঠছে কতডি দাউর বানাইন্নার কারখানা
- ময়মনসিংহ: সিলেট নগরের শেখঘাট এলাকায় গইড়া উঠছে বেশ কয়েকটা লাকড়ি তৈরির কারখানা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত