‘শইষ্যার তৈল অকালে চুল হাকি যাওন ও চুল হরা কমায়’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
সরিষার তেল অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: সরিসর তইল বুড় অইবার আগে চুল সাদা ওয়াত্তু আর ফরাত্তুন বাচায়
- সিলেট: হাইরোর তেল অখালে চুল সাদা অউয়া আখটায় আর চুল পড়া কমায়
- বরিশাল: কউররার ত্যাল অকালে চুল পাহা থামায় আর চুল পড়া কমায়
- ময়মনসিংহ: সরিষার তেল অকালে চুল সাদা হওয়ন রোধ করে আর চুল পড়ন কমায়
‘সরিষার তেল অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত