‘আর কাছে ধরা হরনের হর ও স্বীকার না করি উল্টা আর গাত আত উডায়’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর হাছে দরা ফরিবার ফরেও জবান নো দিয়েরে উল্ডা আর গায়োত আত তুলে
- সিলেট: আমার ওনো ধরা খাওয়া বাদেও হাছা না মাতিয়া আবার আমার গাত হাত তুলে
- বরিশাল: মোর ধারে ধরা খাইয়াও স্বীকার না কইররা মোর গায়ে হাত তোলে
‘আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত