‘বৌ খানের সময় বড্ডা এক্কান আসি দি কইলো, পাক কিরুম অইছে?’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
বউ খাবার সময় বেশ হাসি মুখে বল্লো, রান্না কেমন হয়েছে?
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বউ খাইবার সমত হাসি কুশি মুখত কইয়ে, রান্না কেন অইয়ে
- সিলেট: বউয়ে খানির সময় বাক্কা হাসি মুখে জিগাইলো, রান্না কিলা ওইছে?
- বরিশাল: বউ খাওনের কালে হাসি মুহে কইলো, রান্দা কেমন হইছে?
- ময়মনসিংহ: বউ খাওনের সময় বেশ হাসি মুখে কইল, রান্না কেমত হইসে?
‘বউ খাবার সময় বেশ হাসি মুখে বল্লো, রান্না কেমন হয়েছে?’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত