‘মাইয়াডা লাল রং এর শাড়ি পরি আমার লগে দেখা করতে আইসিলো’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
মেয়েটি লাল রঙয়ের শাড়ি পরে আমার সাথে দেখা করতে এসেছিল
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মাইফোয়াইবা লাল রংওর শারি ফরি আঁর লই দেহা গইর্ তো আইস্যে
- সিলেট: ফুড়িটায় লাল রংগর শাড়ি পিন্দিয়া মোর লগে দেখা করাত আইছিল
- বরিশাল: মাইআউগ্গা লাল রুঙ্গা শাড়ি পইর্রা মর লগে দেহা হর্তে আইসিলো
- ময়মনসিংহ: ছেড়িটা লাল রংগের শাড়ি পইরা আমার সাথে দেখা করতে আইসিল
‘মেয়েটি লাল রঙয়ের শাড়ি পরে আমার সাথে দেখা করতে এসেছিল’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত