‘বিয়ার হর মোডা অইব এই স্বপ্ন লই বাচি রাইছে হাজারো চিঅন মাইয়া..’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বিয়ার ফর মোটা অইব এন সফ্ন লই বাচি আচে আযারো লেডা মাইফোয়া
- সিলেট: হেঙ্গার বাদে মুটা অইবা অলা সফনো লইয়া বাঁচিয়া আছইন হাজার হাজার রাগ ফুড়িন
- বরিশাল: বিয়ার পর মোডা হইবে এমন স্বপ্ন লইয়া বাইচ্চা রইছে হাজারো হুগনা মাইয়া
- ময়মনসিংহ: বিয়ার পর মোডা হইব এমন স্বপ্ন নিয়া বাইচ্চা আসে হাজারো পাতলা মাইয়া
‘বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত