‘আন্ন কোনোদিন হার্তেন নো কারো ভালোবাসা লই যাইতে কিংবা অন্যের ভালা লাগার মানুষ হইতে’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: অনে হনোঅত্তে ন ফারিবান অন্য হনিকার বালবাসারে চিনায় লইত কিনবা জোর গরি অন্যর বাল লাগার মানুষ অইত
- সিলেট: আফনে কুনোদিন অউ ফারতা না অইন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া নিতা বা জুর খরি অইন্যর ভালা লাগার মানুষ অইতা
- বরিশাল: আমনে কহনোই পারবেন না অন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া লইতে বা জোর কইরা আর একজনের ভালো লাগার মানু হইতে
- ময়মনসিংহ: আফনে কহনোই ফারবেন না অন্য কারও ভালোবাসারে ছিনায়া নিতে কিংবা জোর কইরা অন্যের ভালো লাগার মানুষ হইতে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত