‘এই দুনিয়াত প্রিরিয় মানুষগুন ছাড়া বাচন কষ্টকর অইলেও কিন্ত অসম্ভব ন’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এই ফিতিবিত ফ্রিয় মানুষওন চারা বাচি তাহা হস্টগর কিন্তু অসম্বব নয়
- সিলেট: অউ দুনিয়াত ভালা লাগার মানুষরারে ছাড়া বাছিয়া থাকা কষ্টর কিন্তুক অসম্ভব কিচ্ছু নায়
- বরিশাল: এই পিরথিবিতে পছন্দের মানুগুলা থুইয়া বাইচ্চা থাহাডা তয় অসম্ভব কিছুই না
- ময়মনসিংহ: এই দুনিয়াতে প্রিয় মানুষগুলোরে ছাড়া বাইচ্চা থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিসু না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত