ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- আমার ক্ষুধা লাগসে না: আমার ক্ষুধা লাগে নি
- আমার খালামুনির দুইটা ছেড়া আসে: আমার খালামুনির দুইটা ছেলে আছে
- আমার খালার বাসাতে ফিরা কি ঠিক হইব: আমার খালার বাসাতে ফেরা কি ঠিক হবে
- আমার খিদা পাইতাসে: আমার খিদে পাচ্ছে
- আমার খিদা পাইসে: আমার খিদে পেয়েছে
- আমার গাড়ির রঙ হইলো লাল: আমার গাড়ির রঙ হলো লাল
- আমার গার্লফ্রেন্ড এর পরিবারের ডিফেন্স এর জব নাকি পসন্দ না: আমার গার্লফ্রেন্ড এর পরিবারের ডিফেন্স এর জব নাকি পছন্দ না
- আমার গ্রামের বাড়ীর উঠান মেলা বড়: আমার গ্রামের বাড়ীর উঠান অনেক বড়
- আমার গ্রামের মানুষরার মধ্যে কোন রকম ঝগড়া নাই: আমার গ্রামের মানুষদের মধ্যে কোন রকম ঝগড়া নেই
- আমার ঘড়ীটা খুইজ্জা পাইতাসি না: আমার ঘড়ীটা খুজে পাচ্ছি না
- আমার ঘরের কামের ছেড়িটা এখন ভাল মত কাম করে নাহ: আমার বাসার কাজের মেয়েটি এখন ভাল মত কাজ করে নাহ
- আমার ঘরের কামের ছেড়িটা দুইদিন ধইরা পালাইছে: আমার বাসার কাজের মেয়েটি দুইদিন ধরে পলাতক
- আমার ঘুরতে মেলা ভালা লাগে: আমার ঘুরতে অনেক ভালো লাগে
- আমার চাচা বিদেশ থাইক্কা কালকে বাংলাদেশে আইসে: আমার চাচা বিদেশ থেকে গতকাল বাংলাদেশে এসেছে
- আমার চাচা শ্বশুর বেহেই আলহামদুলিল্লাহ নিজেরার বাড়ি গাড়ি কইরা ফালাইসেন: আমার চাচা শ্বশুর সবাই আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ি গাড়ি করে ফেলেছেন
- আমার ছোট বইন ইস্কুলে যাইতে চায় না: আমার ছোট বোন বিদ্যালয়ে যেতে চায় না
- আমার ছোট বইন একটা ইস্কুলে পড়ে: আমার ছোট বোন একটি বিদ্যালয়ে পড়ে
- আমার ছোট বইন কেমন যেন শান্ত হয়া গেসে: আমার ছোট বোন কেমন যেন শান্ত হয়ে গেছে
- আমার ছোট বইন খুবই বোকা: আমার ছোট বোন খুবই বোকা
- আমার ছোট বইন নাচতে পারে: আমার ছোট বোন নাচতে পারে
- আমার ছোট বইনরে আইজকে সহালে হাসপাতালে নেয়া হইসে: আমার ছোট বোনকে আজকে সকালে হাসপাতালে নেয়া হয়েছে
- আমার ছোট বইনের গরম লাগতাসে: আমার ছোট বোনের গরম লাগছে
- আমার ছোট ভাই ইস্কুলে গিয়া বন্ধুরার লগে গল্প করে: আমার ছোট ভাই বিদ্যালয়ে গিয়ে বন্ধুদের সাথে গল্প করে
- আমার ছোট ভাই ইস্কুলে যাইতে চায় না: আমার ছোট ভাই বিদ্যালয়ে যেতে চায় না
- আমার ছোট ভাই উশশির সালুন দিয়া ভাত খাইতে মেলা ভালবাসে: আমার ছোট ভাই সিমের শিমের তরকারী দিয়ে ভাত খেতে খুব ভালবাসে
- আমার ছোট ভাই একটা ইস্কুলে পড়ালেহা করে: আমার ছোট ভাই একটি বিদ্যালয়ে পড়ালেখা করে
- আমার ছোট ভাই এক্কেরেই পড়ালেহা করতে চায় না: আমার ছোট ভাই একদমই পড়ালেখা করতে চায় না
- আমার ছোট ভাই বিকালে ছাদে উইত্থা পাশের বাসার ছাদের কবুতর দেহে: আমার ছোট ভাই বিকালে ছাদে উঠে পাশের বাসার ছাদের কবুতর দেখে
- আমার ছোট ভাইডা মুরগির মাংস খাইতে খুব ভালবাসে: আমার ছোট ভাইটি মুরগির মাংস খেতে খুব ভালোবাসে
- আমার ছোট ভাইয়ের প্রিয় ফল হইলো জামরুল: আমার ছোট ভাইয়ের প্রিয় ফল হলো জামরুল
- আমার ছোটো বোন নানার বাড়ীত ঘুরতে গেসে: আমার ছোটো বোন নানার বাড়ীতে ঘুরতে গিয়েছে
- আমার ছোডো ভাই দুই মাস বাদে বিদেশে পড়ালেহা করতে যাইব: আমার ছোটো ভাই দুই মাস পর বিদেশে পড়ালেখা করতে যাবে
- আমার জামাই ৩ বছর ধইরা বিদেশে আসেন: আমার স্বামী ৩ বছর ধরে বিদেশে আছেন
- আমার জামাই আমার কথা হুইন্না রাগে হাসপাতাল থাইক্কা বাইর হয়া গেসে: আমার স্বামী আমার কথা শুনে রাগে হাসপাতাল থেকে বের হয়ে গেছে
- আমার জামাই আমার লগে আয়নাই: আমার স্বামী আমার সাথে আসেনি
- আমার জামাই আমারারে নিয়া রাইতের বেলা ঘুরতে বাইর হইব: আমার স্বামী আমাদেরকে নিয়ে রাতের বেলা ঘুরতে বের হবে
- আমার জামাই আমারে মেলা ভালবাসে: আমার স্বামী আমাকে খুব ভালোবাসে
- আমার জামাই আর হের বাড়ির লোকজন কোনভাবেই রাজি না: আমার স্বামী এবং তার বাড়ির লোকজন কোনভাবেই রাজি না
- আমার জামাই এসব নিয়া কিসু কইতে গেলে হেয় মনে করেন বউ পোলার হয়া গেসে: আমার স্বামী এসব নিয়ে কিছু বলতে গেলে উনি মনে করেন বউ ছেলের হয়ে গেছে
- আমার জামাই নিজ পসন্দে আমারে বিয়া করসে: আমার স্বামী নিজ পছন্দে আমাকে বিয়ে করেছে
- আমার জামাই পর পর ৩ বছর আমার জন্মদিন মনেও রাহে নাই: আমার স্বামী পর পর ৩ বছর আমার জন্মদিন মনেও রাখে নি
- আমার জামাই বাসায় কিসু আনলে সবার লাইজ্ঞা নিয়া আসেন: আমার স্বামী বাসায় কিছু আনলে সবার জন্য নিয়ে আসেন
- আমার জামাই বাসায় ফিরলেই আমার কোলে মাথা রাখে: আমার স্বামী বাসায় ফিরলেই আমার কোলে মাথা রাখে
- আমার জামাই বিভিন্ন মাইয়ার সাথে সারা রাত জাইজ্ঞা কথা কয়: আমার স্বামী বিভিন্ন মেয়ের সাথে সারা রাত জেগে কথা বলে
- আমার জামাই ভালা মেলা: আমার স্বামী ভালো অনেক
- আমার জামাই মদ খায় রাতের পর রাত বন্ধুরার সাথে আড্ডা দেয়: আমার স্বামী মদ খায় রাতের পর রাত বন্ধুদের সাথে আড্ডা দেয়
- আমার জামাই রাইতে বন্ধুরার লগে আড্ডা দেয়: আমার স্বামী রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়
- আমার জামাই সবাইরে বুঝায়া বঝায়া ক্লান্ত যে আমি এরকম কিসু করতাসি না: আমার স্বামী সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে আমি এরকম কিছু করছি না
- আমার জামাই হাসপাতাল আইসে আমার আব্বারে দেখতে না আমারে নিতে: আমার স্বামী হাসপাতাল এসেছে আমার বাবাকে দেখতে নয় আমাকে নিতে
- আমার জামাইয়ের একটা সমস্যা আসে ,ওয় একটু চিল্লায় কথা কয়: আমার স্বামীর একটা সমস্যা আছে ,ও একটু চিল্লায় কথা বলে