‘আমার জামাই এসব নিয়া কিসু কইতে গেলে হেয় মনে করেন বউ পোলার হয়া গেসে’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার স্বামী এসব নিয়ে কিছু বলতে গেলে উনি মনে করেন বউ ছেলের হয়ে গেছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর যামাই ইন লইয়েরে কিছু হইতে গেলে মনে গরেদে বউ ফোয়ার অই গিয়োই
- নোয়াখালী: আর স্বামী ইগিন লই কিছু কইতে গেলে হেতোনে মনে করেন বউ হোলার অই গেছে
- সিলেট: আমার জামাই ইতা লইয়া কিচ্ছু কওয়াত গেলে তাইন ভাবইন ফুয়া বউর অই গেছে
- বরিশাল: মোর জামাই এইয়া লইয়া কিছু কইতে গ্যালে হ্যায় মনে করে বউ পোলার হইয়া গ্যাছে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত