ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- ক্লাসে আজ কিসুতেই মন বইতাসে না: ক্লাসে আজ কিছুতেই মন বসছে না
- ক্লাসে কোন বিষয় নিয়া কথা কইসিলেন?: ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন?
- ক্লাসের সব মাইয়াদের সাথেই মিশতাম: ক্লাসের সব মেয়েদের সাথেই মিশতাম
- খন তোমার একা লাগব, তুমি চারদিকে কিছুই দেখতে পাইবা না: খন তোমার একা লাগবে, তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না
- খাওনে আরেকটু রসুন দিলে বেশী মজা হইত: খাবারে আরেকটু রসুন দিলে বেশী মজা হতো
- খাওনে লবণ একটু কম হইসে: খাবারে লবণ একটু কম হয়েছে
- খাওনে লবণ একটু বেশী হয়া গেসে: খাবারে লবণ একটু বেশী হয়ে গেসে
- খাওনের সময় খুব বেশি ব্যথা করতাসে দাঁতে: খাওয়ার সময় খুব বেশি ব্যথা করছে দাঁতে
- খাওয়ন শেষ কইরাই টেলিভিশনের সামনে গিয়া বইল: খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল
- খাওয়নের অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়া গিয়া থাকে তাইলে ঢাকনা সরায়া একটা তোয়ালে দিয়া ঢাইক্কা রাহেন: খাওয়ার অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়ে গিয়ে থাকে তবে ঢাকনা সরিয়ে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন
- খাওয়া-দাওয়ার কথা কয়া লাভ নাই, দুঃখ পাইবা: খাওয়া-দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে
- খাবারে লবণ কম হইলে আরো ভালা লাগতো: খাবারে লবণ কম হলে আরো ভালো লাগতো
- খালি এক গাড়ি পানি হইলেও ২ডা দিন চলন যাইত: শুধু এক গাড়ি পানি হলেও ২টা দিন চলা যেতো
- খালি তাকায়া থাকতে ইচ্ছা করে: শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে
- খালি তোমার ভালোর লাইজ্ঞা বিয়াডা কইরা ফালাইতে কইলাম: শুধু তোমার ভালোর জন্য বিয়েটা করে ফেলতে বললাম
- খালি পোলার মুহের দিকে তাকায়া চুপ কইরা আসি: শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি
- খালি হের হাতের দিকে তাকায়া আসিলাম: শুধু তাঁর হাতের দিকে তাকিয়ে ছিলাম
- খুব বেশি কিসু কইতাম না কারন আবেগে চোখে পানি চইলা আইসে: খুব বেশি কিছু বলবো না কারন আবেগে চোখে পানি চলে আসছে
- খুব সুন্দর কথা কইসেন: খুব সুন্দর কথা বলেছেন
- খুলনা জেলা কিতা মেলা সুন্দর?: খুলনা জেলা কি অনেক সুন্দর?
- খেলার মাঠে আইজকে মেলা মানুষ: খেলার মাঠে আজকে অনেক মানুষ
- খেলার মাঠে আমরা রোজ খেলতাম যাই: খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই
- খোঁচা মারার মত কথা আসেই যে আমার দুই বিয়া: খোঁচা মারার মতো কথা আছেই যে আমার দুই বিয়ে
- গত ৯ বছরে একটানা ৯ দিনের লাইজ্ঞাও হেরা আমার লগে কথা কয়নাই: গত ৯ বছরে একটানা ৯ দিনের জন্যও তারা আমার সাথে কথা বলেনি
- গত এক মাস আগে বউয়ের সাথে ঝগড়া কইরা জামাই দেশে চইল্লা আসে: গত এক মাস আগে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী দেশে চলে আসে
- গত কাল না খায়া রোজা আসিলাম: গত কাল না খেয়ে রোজা ছিলাম
- গতকাল একটা ছোট বিষয় নিয়া কইলেন বিয়ার পরে পোলারা কেমন বদলায়া যায়: গতকাল একটা ছোট বিষয় নিয়ে বলেন বিয়ের পর ছেলেরা কেমন বদলে যায়
- গতকাল রাতে আমারে কয়া দিলো আমি নাকি বেইমান: গতকাল রাতে আমাকে বলে দিলো আমি নাকি বেইমান
- গরমের দিনে গোসল করন ছাড়া একটা দিনও টিকা মুশকিল: গরমের দিনে গোসল করা ছাড়া একটি দিনও টিকা মুশকিল
- গরমের দিনে তাজা নাইরকেল পান করা মেলা আনন্দদায়ক: গরমের দিনে তাজা নারিকেল পান করা খুব আনন্দদায়ক
- গরমের দিনে লবণ দিয়া শশা খাইতে মেলা ভালা লাগে: গরমের দিনে লবণ দিয়ে শশা খেতে খুব ভালো লাগে
- গরমের সময় শশা বেশি পাওয়ন যায়: গরমের সময় শশা বেশি পাওয়া যায়
- গল্পের কথা যহনই আসে তহনই আমরার শিশুরার কথা মনে ফড়ে: গল্পের কথা যখনই আসে তখনই আমাদের শিশুদের কথা মনে পড়ে
- গাছগুলার দিকে তাকাইলেই হের কান্দন পায়া যায়: গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়
- গানটা হুইন্না চোক্ষে পানি চইল্লা আইলো সত্যি খুব ভালা লাগসে: গানটা শুনে চোখে পানি চলে আসলো সত্যি খুব ভালো লাগলো
- গানডা হুইন্না আমার অনেক ভালা লাগসে: গানটি শুনে আমার অনেক ভালো লেগেছে
- গানডা হুনলেই পুরান ইতিহাস মনে ফড়ে: গানটা শুনলেই পুরাতন ইতিহাস মনে পড়ে
- গোলাপ ফুল দিয়াম আমি তোমার হাতে: গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে
- গ্রাম থাইক্কা শহরে আওনের সময় মেলা জাম্বুরা কিন্না আনবা: গ্রাম থেকে শহরে আসার সময় অনেক গুলা জাম্বুরা কিনে আনবা
- গ্রামের থাইক্কা আসা ছেড়াডা এহন ঢাকায় পড়াশুনা করতাসে: গ্রামের থেকে আসা ছেলেটি এখন ঢাকায় পড়াশুনা করছে
- গ্রামের প্রকৃতি মেলা সুন্দর: গ্রামের প্রকৃতি অনেক সুন্দর
- গ্রামের বাড়ির এই মাইয়াডারে খুব ভালা লাগসিল: গ্রামের বাড়ির এই মেয়েটাকে খুব ভালো লেগেছিল
- গ্রামের বারি গিয়া আমি একলা একলা সাঁতার কাটসি: গ্রামের বারি গিয়ে আমি একা একা সাঁতার কেটেছি
- গ্রামের মানুষরা ছেড়াটার থাইকা দূরে থাকনের চেষ্টা করত: গ্রামের মানুষরা ছেলেটির থেকে দূরে থাকতে চেষ্টা করত
- গ্রামের মানুষরা মাডির পাতিলে রান্দে: গ্রামের মানুষরা মাটির পাতিলে রান্না করে
- ঘরের আসবাবপত্র রাইক্ষা দেওনের লাইজ্ঞা স্টোররুম দরকার: ঘরের আসবাবপত্র রেখে দেওয়ার জন্য স্টোররুম দরকার
- ঘরের ফ্লোর পরিষ্কার করতে হইব: ঘরের ফ্লোর পরিষ্কার করতে হবে
- ঘামে শরীর থাইক্কা যে পানি আর খনিজ লবণ বাইর হয়া যায়, তার অনেকটাই পূরণ করতে পারে লাউ: ঘামে শরীর থেকে যে পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, তার অনেকটাই পূরণ করতে পারে লাউ
- চল আমরা বেহেই গান গাই: চল আমরা সবাই গান গাই
- চল একটা বিরতি নেই: চলো একটা বিরতি নেই