‘গানটা হুইন্না চোক্ষে পানি চইল্লা আইলো সত্যি খুব ভালা লাগসে’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
গানটা শুনে চোখে পানি চলে আসলো সত্যি খুব ভালো লাগলো
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: গানইবা ফুনি চোকঅত ফানি আ গেয়্যুই সত্যি কুব গম লাইজ্ঞে
- নোয়াখালী: গানটা শুনে চোকের পানি পরই যায় সত্যি ভালা লাগলো
- সিলেট: গানটা হুনিয়া চকুত পানি আইচ্চে হাছাউ বাক্কা ভালা লাগছে
- বরিশাল: গানডা শুইন্যা চোখে পানি চইল্যা আইছে হাছাইও ম্যালা ভালো লাগলো
‘গানটা শুনে চোখে পানি চলে আসলো সত্যি খুব ভালো লাগলো’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত