ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- কবিতা পড়তে আমার ভালা লাগে: কবিতা পড়তে আমার ভালো লাগে
- কবুতর পালতে বেশি জায়গারও দরকার হয় না: কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না
- কবে যে আমার স্বপ্নডা পূরণ হইব: কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে
- কম বয়স্ক একটা ছেড়া বাইরে ফুটপাতে দৌড়াইতাসে: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- কমলাপুর রেলস্টেশন থাইক্কা বইনের বাসায় যাইতাসি: কমলাপুর রেলস্টেশন থেকে বোনের বাসায় যাচ্ছি
- কম্পিউটার আধুনিক বিজ্ঞান জগৎরে বিশেষভাবে সহজ করসে: কম্পিউটার আধুনিক বিজ্ঞান জগৎকে বিশেষভাবে সহজ করেছে
- কয়া রাহা ভালা এইডা আমার আর আমার জামাইয়ের ২ জনেরই দ্বিতীয় সংসার: বলে রাখা ভালো এইটা আমার এবং আমার স্বামীর ২ জনেরই দ্বিতীয় সংসার
- কয়েক দিন অপেক্ষা কইরা দেহো: কয়েক দিন অপেক্ষা করে দেখো
- কয়েক দিন অপেক্ষা কর: কয়েক দিন অপেক্ষা করো
- কয়েকজন একসাথে কয়া উঠে: কয়েকজন একসঙ্গে বলে ওঠে
- কয়েকজন লোক ফিতা নিয়া মাপজোখ করসে: কয়েকজন লোক ফিতা নিয়ে মাপজোখ করছে
- কয়েকদিন বাদে সুদান ফিরত বেডাটা বিয়া করে: কিছু দিন পর সুদান ফেরত লোকটি বিয়ে করেন
- কলকাতার মোহনবাগানের ফুটবল দল মেলা জনপ্রিয়: কলকাতা মোহনবাগানের ফুটবল দল অনেক জনপ্রিয়
- কহনো গায়ে হাত তুলে নাই: কখনো গায়ে হাত তুলে নি
- কহনো ভাইব্বা দেখছ আমি না থাকলে তোমার কিতা হইতো?: কখনো ভেবে দেখেছ আমি না থাকলে তোমার কি হতো?
- কহনো ভাবিও নাই আমার এহানে পোস্ট কইরা সাহায্য চাইতে হইব: কখনো ভাবিও নাই আমার এখানে পোস্ট করে সাহায্য চাইতে হবে
- কাউরে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও।: কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও
- কাউরে তোমার কথা হুনাইতে হতে আগে তুমি তার কথা হুনো: কাউকে তোমার কথা শুনাতে হতে আগে তুমি তার কথা শোনো
- কাউরে নিজের মত বানানোর লাইজ্ঞা আগে আমারে তার মত হইতে হইব: কাউকে নিজের মত বানানোর জন্য আগে আমাকে তার মত হতে হবে
- কাউরে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক জাতের দুর্বলতা আছে: কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে
- কাউরে ভালবাসা দেওনেই বেশি আনন্দ লাগে আমার: কাউকে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ লাগে আমার
- কাউরে মিথ্যা কয়া খুশী কইরবার চেয়ে সত্যি কয়া কাঁনদানো ভালা: কাউকে মিথ্যা বলে খুশী করার থেকে সত্যি বলে কাঁদানো ভালো
- কাঁচা আমের শরবত মেলা টক: কাঁচা আমের শরবত অনেক টক
- কাঁচা ইট পাকনা হয় পুড়াইলে তা আগুনে: কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে
- কান্দন আইয়া যায় এই গান হুনলে: কান্না এসে যায় এই গান শুনলে
- কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাসে হাইরা যাইব: কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে
- কারো কথা হেয় হুনে না: কারো কথা উনি শুনেন না
- কারো লাইজ্ঞা কারো জীবন থাইম্মা থাকে না: কারো জন্য কারো জীবন থেমে থাকে না
- কাল ঘটনাটা হুনার পর থাইক্কা আমার দম বন্ধ লাগতাসিল: কাল ঘটনাটা শোনার পর থেকে আমার দম বন্ধ লাগছিল
- কালকে আমরার বাসায় মেমান আইব: কালকে আমাদের বাসায় মেহমান আসবে
- কালকে ঘুডডি উরায়াম: কালকে ঘুড়ি উরাবো
- কালকে থাইক্কা পড়তাম বসবাম: কালকে থেকে পড়তে বসবো
- কালকে বিহালে আমরার এইহানে মেলা বৃষ্টি হইসে: গতকাল বিকালে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে
- কালকে সকালবেলা তারারে দেখতে পারবেন: আগামিকাল সকালবেলা তাদেরকে দেখতে পাবেন
- কালা আর লাল শাড়িতে মৌসুমী আপু রে অসম্ভব সুন্দরী লাগে: কালো আর লাল শাড়িতে মৌসুমী আপু কে অসম্ভব সুন্দরী লাগে
- কালা কুত্তাডা ঘাসের মধ্যে দিয়া ছুটতাসে: কালো কুকুরটা ঘাসের মধ্যে দিয়ে ছুটছে
- কালা রঙ আমার মেলা প্রিয়: কালো রঙ আমার অনেক প্রিয়
- কি করন উচিত এমন পরিস্থিতিতে: কি করা উচিত এমন পরিস্থিতিতে
- কি ছিলাম আর কি হইলাম: কি ছিলাম আর কি হলাম
- কি হবে তার জন্য কাইন্দা?: কি হবে তার জন্য কেঁদে?
- কিছু মনে কইরেন না, আফনেরে একটা কথা কমু ?: কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলব ?
- কিতা কইরা বুঝামু তারে আমি কতডা ভালোবাসি?: কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
- কিতা করতাম পারি কন এহন?: কি করতে পারি বলুন এখন?
- কিতা করতাসুইন আফনে এহন?: কী করছেন আপনি এখন?
- কিনুতাই বুঝতে পারলাম না: কিছুই বুঝতে পারলাম না
- কিন্তু আইজ পর্যন্ত আমার জামাই আমারে খোঁচা মেরে কথা কয়নাই: কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী আমাকে খোঁচা মেরে কথা বলেনি
- কিন্তু আমাদের তিন বছরের বাচ্চা হের কোনখানে দোষ?: কিন্তু আমাদের তিন বছরের বাচ্চা তার কোথায় দোষ?
- কিন্তু আমি নিজেই দেখসি ওয় মারে কত ভালবাসে: কিন্তু আমি নিজেই দেখেছি ও মাকে কত ভালোবাসে
- কিন্তু আমি বাইচ্চা থাইক্কা মইরা আসি: কিন্তু আমি বেঁচে থেকে মরে আছি
- কিন্তু আমিতো তোমার লগে যাইতাম না: কিন্তু আমিতো তোমার সাথে যাবো না