ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- এরপর আমার লগে যোগাযোগ রাহে নাই: এরপর সে আমার সাথে যোগাযোগ রাখেনি
- এরপর ঠিক করলাম তেল মারা উত্তর দিয়াম: এরপর ঠিক করলাম তেল মারা উত্তর দিবো
- এরপর থাইক্কা ক্লাস টেনে রিলেশনে যাই: এরপর থেকে ক্লাস টেনে রিলেশনে যাই
- এরপর থাইক্কা হেরা দুইজনই সবজি বাগানে গিয়া পেট ভইরা খাওন খাইত: এরপর থেকে তারা দুজনই সবজি বাগানে গিয়ে পেট ভরে খাবার খেতো
- এরপর হেয় আরেকটা ফ্লাইটে কইরা বাসায় যাইত: এরপর সে আরেকটা ফ্লাইটে করে বাসায় যাইত
- এলাকায় আগুন লাগসে: এলাকায় আগুন লেগেছে
- এসব কিসু কাউরে বইল্লা কোন সমাধান নাই: এসব কিছু কাউকে বলে কোন সমাধান নাই
- এসব সমস্যার সমাধান কোনখানে পায়াম: এসব সমস্যার সমাধান কোথায় পাবো
- এহন আমরা কিতা করবাম?: এখন আমরা কি করবো?
- এহন আমি আমার বাপের দায়িত্ব পালন করবাম: এখন আমি আমার বাবা দায়িত্ব পালন করব
- এহন আমি কত বড় হয়া গেসি: এখন আমি কত বড় হয়ে গেছি
- এহন আর মাইনষের মধ্যে মায়া বিষয়ডা খুব একটা নাই: এখন আর মানুষের মধ্যে মায়া বিষয়টা খুব একটা নেই
- এহন এইডার সমাধান কোনখানে পায়াম: এখন এটার সমাধান কোথায় পাবো
- এহন ঘরে ঘরে টেলিভিশন দেহন যায়: এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়
- এহন তুমি আমার কাসে মাফ চাও: এখন তুমি আমার কাছে ক্ষমা চাও
- এহন তুমি গান গাইতে পারতা না: এখন তুমি গান গাইতে পারবে না
- এহন নানার বাড়িতই থাহি: এখন নানার বাসায়ই থাকি
- এহন নিজেই আর পারতাসি না: এখন নিজেই আর পারছি না
- এহন নিজেরেই আর বিশ্বাস করতে পারি না: এখন নিজেকেই আর বিশ্বাস করতে পারি না
- এহন পড়তে বয়াম: এখন পড়তে বসবো
- এহন পর্যন্ত বেগকিসু ঠিকমতন আয়োজন করসি: এখন পর্যন্ত সবকিছু ঠিকমতো আয়োজন করছি
- এহন বিয়ার পর জানতে পারসি আমার জামাই আগে দুইডা বিয়া করসিল: এখন বিয়ের পর জানতে পারি আমার স্বামী আগে দুইটি বিয়ে করেছিল
- এহন যদি তুমি গান গাও তাইলে চাষী হুনতে পাইব: এখন যদি তুমি গান গাও তবে চাষী শুনতে পাবে
- এহন হেয় আমারে কয় তার লাইফ থাইক্কা চইল্লা যাইত: এখন সে আমাকে বলে তার লাইফ থেকে চলে যেতে
- এহনো ভালা লাগে গানডা: এখনো ভালো লাগে গানটা
- ঐ মহিলা আর হেয় মিল্লা আমারে গালিগালাজ করতে থাহে: ঐ মহিলা আর সে মিলে আমাকে গালিগালাজ করতে থাকে
- ঐ লোক যদি আমার বইনের কোন ক্ষতি করে: ঐ লোক যদি আমার বোনের কোনো ক্ষতি করে
- ঐ লোকের সামনে আমি খাড়াইতে পারতাম না: ঐ লোকের সামনে আমি দাঁড়াতে পারবোনা
- ও আমার লগে এইডা করসে আমিও ওর লগে এইডা করবাম: ও আমার সাথে এটা করছে আমিও ওর সাথে এটা করবো
- ও আমারে কোন কামে সাহায্য করে: ও আমাকে কোন কাজে সাহায্য করে
- ওই ছেড়ার কোন কিছুই হুনতে চায় না হের সাথে দেহা করতে চায়: ওই ছেলে কোন কিছুই শুনতে চায় না তার সাথে দেখা করতে চায়
- ওই ছেড়ারে খুঁইজ্জা বাইর করনের ব্যাপারে আমরার সাহায্য চায়: ওই ছেলেকে খুঁজে বের করার ব্যাপারে আমাদের সাহায্য চায়
- ওই ব্যাপারে নিশ্চিত না: সে ব্যাপারে নিশ্চিত নই
- ওই মাইয়ারে যেমনেই হোক খুঁইজ্জা বাইর করতে হইব: ওই মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে
- ওইহান থাইক্কা বড় বইন কিসু পেয়ারা কিনল: সেখান থেকে বড়ো বোন কিছু পেয়ারা কিনল
- ওইহানকার পানি টলটলে: সেখানকার পানি টলটলে
- ওইহানে কলম দিয়া কীসব টুইক্কা রাখসে: সেখানে কলম দিয়ে কীসব টুকে রাখছে
- ওইহানে মেলা পুলিশ দেইক্ষা বাসার দিকে ফিরছিলাম: সেখানে অনেক পুলিশ দেখে বাসার দিকে ফিরছিলাম
- ওইহানেই এক বাংলাদেশী ছেড়ার লগে পরিচয় তারপর সম্পর্ক: ওখানেই এক বাংলাদেশী ছেলের সাথে পরিচয় তারপর সম্পর্ক
- ওজন কমানের লাইজ্ঞা পেয়ারা মেলা উপকারী: ওজন কমানোর জন্য পেয়ারা অত্যন্ত উপকারী
- ওজন কমানোর লাইজ্ঞা শসার সুপ খাওয়ন যাইতে পারে: ওজন কমানোর জন্য শসার সুপ খাওয়া যেতে পারে
- ওনারা আমার জামাইরে অশিক্ষিত মাইয়ার লগে বিয়া দিতে চাইসিল: ওনারা আমার স্বামীকে অশিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল
- ওয় ঠিকই কইসে: ও ঠিকই বলেছে
- ওয় ঢাকা থাইক্কা গ্রামে গেসিল: ও ঢাকা থেকে গ্রামে গিয়েছিল
- ওয় বুঝে না আমার ঠেকা নাই বুঝানোর: ও বোঝে না আমার ঠেকা নাই বুঝানোর
- ওর আর আমার ইস্কুল ফ্রেন্ডরা সব জানত: ওর আর আমার স্কুল ফ্রেন্ডরা সব জানত
- ওরা আফনেরে কেমনে চায়, ওরার মতো হওনের চেষ্টা করেন: ওরা আপনাকে কিভাবে চায়, ওদের মতো হবার চেষ্টা করুন
- কত্ত সুন্দর তুমি, প্রেমে পড়সি আমি: কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি
- কথা যার পাকনা না কামে হের ঠনঠন: কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন
- কথাডা তোমরার কারো বিশ্বাস হইত না: কথাটি তোমাদের কারো বিশ্বাস হবে না