ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- আমার বাংলা সিনেমা দেখতে ভালা লাগে: আমার বাংলা সিনেমা দেখতে ভালো লাগে
- আমার বাচ্চা একটা মাইয়া আসে: আমার বাচ্চা একটি মেয়ে আছে
- আমার বাড়ি দূরে আসে: আমার বাড়ি দূরে আছে
- আমার বাড়িত মেলা সুন্দর ফুল আসে: আমার বাড়িতে বড়ই সুন্দর ফুল আছে
- আমার বাড়ির দারওয়ান এহন অর গ্রামে ঘুরতে গেছে: আমার বাসার দারওয়ান এখন তাঁর গ্রামে ঘুরতে গিয়েছে
- আমার বাড়ীর পিসনে মেলা বড় একটা নাইরকেল গাছ আসে: আমার বাড়ীর পিছনে অনেক বড় একটি নারিকেল গাছ আছে
- আমার বান্ধুবি কিসু ভাবতে পারেনা আফনেরে ছাড়া: আমার বান্ধুবি কিছু ভাবতে পারেনা আপনাকে ছাড়া
- আমার বান্ধুবি হের জামাইরে মেলা ভালবাসে: আমার বান্ধুবি তার স্বামীকে খুব ভালবাসে
- আমার বান্ধুবির একটা ছোট বিড়াল আসে: আমার বান্ধুবির একটি ছোট বিড়াল আছে
- আমার বাপ,ভাই,বোন কেউ নাই: আমার বাবা,ভাই,বোন কেউ নেই
- আমার বাপের প্রতি আমার কিসু দায়িত্ববোধ আসে: আমার বাবার প্রতি আমার কিছু দায়িত্ববোধ আছে
- আমার বাসায় গতকালকে রাইতে চুরি হইসে: আমার বাসায় গতকাল রাতে চুরি হয়েছে
- আমার বাসার কাসে রাস্তার পাশে একটা ফুলের দোহান: আমার বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান
- আমার বাসার কেউ আইলে উনি বাসায় ঝগড়াঝাটি শুরু কইরা দেন: আমার বাসার কেউ আসলে উনি বাসায় ঝগড়াঝাটি শুরু করে দেন
- আমার বাসার দারওয়ান অনেক ভালা মানুষ: আমার বাসার দারওয়ান অনেক ভালো মানুষ
- আমার বিদেশে যায়া পড়ালেহা করার স্বপ্ন: আমার বিদেশে গিয়ে পড়ালেখা করার স্বপ্ন
- আমার বিয়া করনের লাইজ্ঞা আরেকটা দিন আগাইসে: আমার বিয়ে করার জন্য আরেকটা দিন এগিয়েছে
- আমার বিয়া হইসে ১ মাস: আমার বিয়ে হয়েছে ১ মাস
- আমার বিয়া হইসে ৯ বছর: আমার বিয়ে হয়েছে ৯ বছর
- আমার বিয়া হইসে চাইর বছর: আমার বিয়ে হয়েছে চার বছর
- আমার বিয়া হইসে দেড় বছর: আমার বিয়ে হয়েছে দেড় বছর
- আমার বিয়াতে দাওয়াত রইলো: আমার বিয়েতে দাওয়াত রইলো
- আমার বিয়ার ২ মাসের মাথায় আব্বা মারা গেসেন: আমার বিয়ের ২ মাসের মাথায় আব্বু মারা গেছেন
- আমার বিয়ার বয়স ২২ মাস: আমার বিয়ের বয়স ২২ মাস
- আমার বিয়ার বয়স পার হয়া যাইতাসেগা: আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে
- আমার বিয়ে তোমার ছোট বইনের লগে ঠিক হইসে: আমার বিয়ে তোমার ছোট বোনের সাথে ঠিক হয়েছে
- আমার বিরুদ্ধে বুঝাইসে যে আমি আমার জামাইরে তাবিজ কইরা নিজ বাড়ি থাইক্কা সরায়া ফালাইসি: আমার বিরুদ্ধে বুঝিয়েছে যে আমি আমার স্বামীর কে তাবিজ করে নিজ বাড়ি থেকে সরিয়ে ফেলেছি
- আমার বিলাইয়ের নাম মিনু: আমার বিড়ালের নাম মিনু
- আমার ভাই আমরার পুরা পরিবার দেহাশুনা করে: আমার ভাই আমদের পুরো পরিবার দেখাশোনা করে
- আমার ভাই আম্মারে ধইরা খালি কানদে: আমার ভাই আম্মুকে ধরে শুধু কান্না করে
- আমার ভাই বইনের খুব ভালা ছবি আঁকে: আমার ভাই বোনের খুব ভালো ছবি আঁকে
- আমার ভাই মাইয়াডার লগে গতকাল যোগাযোগ করে: আমার ভাই মেয়েটির সাথে গতকাল যোগাযোগ করে
- আমার ভাইয়ের অবস্থা ওতো ভালা না: আমার ভাইয়ের অবস্থা ওতো ভালো না
- আমার ভালবাসা দিয়া সারাজীবন তোমার পাশে থাকতাম চাই: আমার ভালবাসা দিয়ে সারাজীবন তোমার পাশে থাকতে চাই
- আমার ভালবাসার মাইনষের সাথে আমার বিয়া হইসে: আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয়েছে
- আমার ভালা লাগলো আফনের কথা ফইড়া: আমি ভালো লাগলো আপনার কথা পড়ে
- আমার ভালোবাসায় কম কিতা আসিন?: আমার ভালোবাসায় কম কি ছিলো ?
- আমার মধ্যে সমস্যা আসে: আমার মধ্যে সমস্যা আছে
- আমার মনডা কেউ বুঝে নাহ: আমার মনটা কেউ বুঝে নাহ
- আমার মনে হইতাসে আমি জাইন্না গেসি হুনলে ওরা আমারে খুন করতেও দুইবার ভাববো না: আমার মনে হচ্ছে আমি জেনে গেছি শুনে ওরা আমাকে খুন করতেও দুইবার ভাববে না
- আমার মনে হইতাসে, এবার অনেক আম ধরব: আমার মনে হচ্ছে, এবার অনেক আম ধরবে
- আমার মনে হয় আমরার এহানে শেষ করন উচিত: আমার মনে হয় আমাদের এখানে শেষ করা উচিত
- আমার মনে হয় যে আমি কিসুই মনে রাখতে পারতাসি না: আমার মনে হয় যে আমি কিছুই মনে রাখতে পারছি না
- আমার মনের ভালবাসা চিরদিন তোমার লাইজ্ঞা থাইক্কা যাইব: আমার মনের ভালোবাসা চিরদিন তোমার জন্য থেকে যাবে
- আমার মা ,ভাই, বইন বরিশালে থাহে: আমার মা ,ভাই, বোন বরিশালে থাকে
- আমার মা অনেক কষ্ট কইরা আমরারে বড় করসে: আমার মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন
- আমার মা আমারে কইসিল বিয়া হইলে জীবন বদলায়া যায়: আমার মা আমাকে বলেছিল বিয়ে হলে জীবন পরিবর্তন হয়ে যায়
- আমার মা আমারে ভালবাসে: আমার মা আমাকে ভালবাসে
- আমার মা বেগ কাম একলা করসে: আমার মা সব কাজ একা করছে
- আমার মা মারা গেসে আট মাস আগে: আমার মা মারা গেছে আট মাস আগে