‘আমার মনে হইতাসে আমি জাইন্না গেসি হুনলে ওরা আমারে খুন করতেও দুইবার ভাববো না’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার মনে হচ্ছে আমি জেনে গেছি শুনে ওরা আমাকে খুন করতেও দুইবার ভাববে না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আত্তুন মনত অরদে ইতারা জানি গেইলই আরে মারিফেলিবেল্লাই ইতারা দুইবার চিন্তা নো গরিবো
- নোয়াখালী: আর মনে অইতেছে আই জানি গেছি হুইনলে হিগুন আরে খুন কইরতেও দুইবার ভাইবতো ন
- সিলেট: মোর গেছে লাগে মুই জানিলাইছি ইকান তারা হুনলে মোরে জানে মারতেও তারা দুইবার ভাবতা নায়
- বরিশাল: মোর মনে হইতেয়াছে মুই জাইননা গেছি হুইননা অরা মোরে খুন করতেও দুইফির ভাববে না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত