‘আফনেরে যদি জিভে পানি আইন্না দিব এমন একটা ফলের নাম কইতে কওয়ন হয় তাইলে আফনের মনে তেঁতুলের নাম আইবই’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আপনাকে যদি জিভে পানি এনে দেবে এমন একটি ফলের নাম বলতে বলা হয় তাহলে আপনার মনে তেঁতুলের নাম আসবেই
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: অনেরে জদি হয় জিব্বাত ফানি আই যাইবদে এইল্লে এক্কান ফোলর নাম হন তাইলে অনেরার মনত তেতুলর হতা আইবো
- নোয়াখালী: আন্নেরে যদি জিব্বাত হানি আনি দিব এমন এগগা হলের নাম কয় তাইলে আন্নের মনে তেঁতুলের নামই আইব
- সিলেট: আফনারে যদি জিফলাত পানি আনিয়া দিবো ইলা এখান ফলর নাম খওয়ার লাগি কওয়া অয় তে আফনার মনো তেতইর নাম আইবউ
- বরিশাল: আমনেরে যদি জিবরায় পানি আইন্যা দেবে এরহম এউক্কা ফলের নাম কইতে কওয়া হয় হ্যালে আমনের মনে ট্যাঙ্গার নাম আইবেই
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত