‘আপনাকে যদি জিভে পানি এনে দেবে এমন একটি ফলের নাম বলতে বলা হয় তাহলে আপনার মনে তেঁতুলের নাম আসবেই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনেরে জদি হয় জিব্বাত ফানি আই যাইবদে এইল্লে এক্কান ফোলর নাম হন তাইলে অনেরার মনত তেতুলর হতা আইবো
- নোয়াখালী: আন্নেরে যদি জিব্বাত হানি আনি দিব এমন এগগা হলের নাম কয় তাইলে আন্নের মনে তেঁতুলের নামই আইব
- সিলেট: আফনারে যদি জিফলাত পানি আনিয়া দিবো ইলা এখান ফলর নাম খওয়ার লাগি কওয়া অয় তে আফনার মনো তেতইর নাম আইবউ
- বরিশাল: আমনেরে যদি জিবরায় পানি আইন্যা দেবে এরহম এউক্কা ফলের নাম কইতে কওয়া হয় হ্যালে আমনের মনে ট্যাঙ্গার নাম আইবেই
- ময়মনসিংহ: আফনেরে যদি জিভে পানি আইন্না দিব এমন একটা ফলের নাম কইতে কওয়ন হয় তাইলে আফনের মনে তেঁতুলের নাম আইবই