‘আমার স্বামী এসব নিয়ে কিছু বলতে গেলে উনি মনে করেন বউ ছেলের হয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর যামাই ইন লইয়েরে কিছু হইতে গেলে মনে গরেদে বউ ফোয়ার অই গিয়োই
- নোয়াখালী: আর স্বামী ইগিন লই কিছু কইতে গেলে হেতোনে মনে করেন বউ হোলার অই গেছে
- সিলেট: আমার জামাই ইতা লইয়া কিচ্ছু কওয়াত গেলে তাইন ভাবইন ফুয়া বউর অই গেছে
- বরিশাল: মোর জামাই এইয়া লইয়া কিছু কইতে গ্যালে হ্যায় মনে করে বউ পোলার হইয়া গ্যাছে
- ময়মনসিংহ: আমার জামাই এসব নিয়া কিসু কইতে গেলে হেয় মনে করেন বউ পোলার হয়া গেসে