‘দিন দিন হতাশার মধ্যে ডুইববা যাইতাসি এর মুক্তি পায়াম কেমনে?’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
দিন দিন হতাশার মধ্যে ডুবে যাচ্ছি এর মুক্তি পাবো কিভাবে?
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: দিন দিন হতাশার মইদ্দে ডুবি যাইর গই মুক্তি হত্তে ফাইয়ুম
- নোয়াখালী: দিন দিন হতাশার মইধ্যে ডুবি যাইতেছি এডার তুন মুক্তি হাইয়ুম কেন্নে?
- সিলেট: দিন দিন হতাশাত ডুবি যাইয়ার ইটা তনে মুক্তি পাইমু কিলা?
- বরিশাল: পেরতেকদিন হতাশার মইধ্যে ডুইব্বা যাইতেয়াছি এইয়ার মুক্তি পামু ক্যামনে?
‘দিন দিন হতাশার মধ্যে ডুবে যাচ্ছি এর মুক্তি পাবো কিভাবে?’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত