‘দিন দিন হতাশার মধ্যে ডুবে যাচ্ছি এর মুক্তি পাবো কিভাবে?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: দিন দিন হতাশার মইদ্দে ডুবি যাইর গই মুক্তি হত্তে ফাইয়ুম
- নোয়াখালী: দিন দিন হতাশার মইধ্যে ডুবি যাইতেছি এডার তুন মুক্তি হাইয়ুম কেন্নে?
- সিলেট: দিন দিন হতাশাত ডুবি যাইয়ার ইটা তনে মুক্তি পাইমু কিলা?
- বরিশাল: পেরতেকদিন হতাশার মইধ্যে ডুইব্বা যাইতেয়াছি এইয়ার মুক্তি পামু ক্যামনে?
- ময়মনসিংহ: দিন দিন হতাশার মধ্যে ডুইববা যাইতাসি এর মুক্তি পায়াম কেমনে?