‘যত বড় হইলাম বেহের চোক্ষে এক প্রকার বিশ এর মত হয়া গেলাম আমি’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
যত বড় হলাম সবার চোখে এক প্রকার বিশ এর মত হয়ে গেলাম আমি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: যত ডর হইয়ি বেজ্ঞুনের চখত এক রিম্মা বিশ এর ডইল্লা অই গিয়ি
- নোয়াখালী: যত বড্ডা অইলাম বেকের চোখে এক হকার বিষের মতন অই গেলাম আই।
- সিলেট: যত বড় ওইছি দেখি হক্কলের চউখও একলাকান বিষ ওর মতো ওই গেছি আমি
- বরিশাল: যত বড় হইলাম সবাইর চোহে এক্কালে বিষ এর নাহান হইয়া গ্যালাম
‘যত বড় হলাম সবার চোখে এক প্রকার বিশ এর মত হয়ে গেলাম আমি’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত