‘যত বড় হলাম সবার চোখে এক প্রকার বিশ এর মত হয়ে গেলাম আমি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: যত ডর হইয়ি বেজ্ঞুনের চখত এক রিম্মা বিশ এর ডইল্লা অই গিয়ি
- নোয়াখালী: যত বড্ডা অইলাম বেকের চোখে এক হকার বিষের মতন অই গেলাম আই।
- সিলেট: যত বড় ওইছি দেখি হক্কলের চউখও একলাকান বিষ ওর মতো ওই গেছি আমি
- বরিশাল: যত বড় হইলাম সবাইর চোহে এক্কালে বিষ এর নাহান হইয়া গ্যালাম
- ময়মনসিংহ: যত বড় হইলাম বেহের চোক্ষে এক প্রকার বিশ এর মত হয়া গেলাম আমি