‘আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আয আঁই লেডা বলি মানুষ আঁরে লই উল্ডা ফাল্ডা সন্দেহ গরে
- নোয়াখালী: আইজ আই রোগা হেটার লাই মানুষ আরে লই উল্ডাহাল্ডা সন্দেহ করে
- সিলেট: আইজ আমি হুকনা গতিকে মানুষ আমারে লইয়া উলটাপালটা সন্দেহ করইন
- বরিশাল: আইজ মুই হুগনা , হেইয়ার লইজ্ঞা মানু মোরে লইয়া উলডা পালডা সন্দেহ করে
- ময়মনসিংহ: আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমারে নিয়া উল্টোপাল্টা সন্দেহ করে