‘বউ হারাইলে বউ পাওয়ন যায়, কিন্তু বন্ধুরে টেহা দিলে হেইডা আর ফেরত পাওয়ন যায় না’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বউ আঁযিলে বউ ফা যাই, কিন্তু বন্দুরে টিয়া দিলে আর ফেরত ফা ন যাই
- নোয়াখালী: বউ আরাইলে বউ হান যায় কিন্তু বন্দুরে টেয়া দিলে হেই টেয়া আর হান যায়না
- সিলেট: বউ আরাইলে বউ পাওয়া যায় কিন্তু বন্ধুরে টেখা দিলে ইতা আর ফিরত পাওয়া যায় না
- বরিশাল: বউ হারাইলে বউ পাওয়া যায়, তয় দোস্তোরে টাহা দেলে হেইডা আর ফেরত পাওয়া যায় না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত