‘আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই যে মানুষ্যারে বালবাইসসম ইতারে যদি বুজিত ন ফারি তইলে এই ফ্রেমর হনো অর্ত আচে বলি মনে ন অয়
- নোয়াখালী: আই যে মানুষ গারে ভালবাসাম হেতে যদি না বুঝবার না পারে তাইলে এই প্রেম করবার কোনো লাভ আছে কই মনে হয় না
- সিলেট: মুই যে মানুষটারে ভালাপাইমু তারে যদি বুঝতাম না পারি তাইলে অউ পিরিতর কুনো অর্থ আছে খরি মনে অয় না
- বরিশাল: মুই যে মানুডারে ভালবাসমু হ্যারে যদি না বোঝতে পারি হ্যালে হেই পেরেমের কোনো মানে আছে বইলা মনে হয় না
- ময়মনসিংহ: আমি যেই মানুষটারে ভালোবাসমু তারে যদি না বুঝতে পারি তাইলে এই প্রেমের কোনো অর্থ আছে বইলা মনে হয় না