‘আমি এক সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখবো তুমি আছো সত্যিই তুমি আছো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই এক আযিন্না আফিসত্তুন বাসাত ফিরি দেইক্কম তুঁই আচো সত্যিই তুঁই আচো
- নোয়াখালী: আই এক সন্ধার অফিস থেকে বাসায় ফিরে দেইয়ুম তুই আছো সত্যি তুই আছো
- সিলেট: মুই এখ সইন্দাকালো অফিস থাকি বাসাত আইয়া দেখমু তুমি আছো হাছাউ তুমি আছো
- বরিশাল: মুই এউক্কা সন্ধ্যায় অপিস গোনে বাড়ি ফিররা দেখমু তুমি আছো হাছাইও তুমি আছো
- ময়মনসিংহ: আমি এক সন্ধ্যায় অফিস থাইক্কা বাসায় ফিরা দেখবাম তুমি আসো সত্যিই তুমি আসো